News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ জানুয়ারী ত্রিপুরা সফরে আসছেন, উদ্বোধন করবেন বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ জানুয়ারী ত্রিপুরা সফরে আসছেন, উদ্বোধন করবেন বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের

আগরতলা, ২৫ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সফরে আসছেন। আগামী ৪ জানুয়ারী তিনি ত্রিপুরায় আসবেন। আগরতলায় এমবিবি বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের তিনি উদ্বোধন করবেন। আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সংবাদ দিয়েছেন।
যীশু ক্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে সস্ত্রীক মরিয়ম নগর গীর্জায় যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন, প্রভু যীশুর জন্মদিনের শুভক্ষণে মরিয়মনগর গীর্জায় সিস্টার ম্যারি জন ব্যাপটিস্ট-র সাথে সাক্ষাৎ হয়েছে। তাঁর শুভেচ্ছাবাণী, আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণার সঞ্চার করেছে। তিনি বলেন, প্রভু যীশুর ইতিবাচকতা, ন্যায় ও ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গিই আমাদের ব্যক্তি জীবনের অনুসরণীয়।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বড়দিনের উত্সবের মুহুর্তে ত্রিপুরার জন্য খুশির খবর বয়ে এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সফরে আসছেন। গতকাল সন্ধ্যায় তাঁর কার্যালয় থেকে সফর নিশ্চিত করে বার্তা এসেছে। তিনি বলেন, আগামী ৪ জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় আসবেন। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এমবিবি বিমান বন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, নতুন টার্মিনাল ভবন উদ্বোধনের মধ্য ওই এমবিবি বিমান বন্দর আন্তর্জাতিক রূপ পেতে চলেছে। ৪৩৮ কোটি ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মিত হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলে গুয়াহাটির পর আগরতলা বিমান বন্দর সবচেয়ে ব্যস্ততম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই বিমান বন্দর দিয়ে দেশের পাশাপাশি প্রচুর বাংলাদেশী যাত্রী যাতায়াত করছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top