Covid19: দুই লক্ষ ছুঁইছুঁই কোভিড-সংক্ৰমণ, ৭৪৭ বেড়ে আমেরিকায় মৃত্যু ৮.৩৭-লক্ষাধিক

ওয়াশিংটন, ২৫ ডিসেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় আমেরিকায় অনেকটাই কমে গেল দৈনিক করোনা-সংক্ৰমণ, নিম্নমুখী মৃত্যুও। তবে, সেই সংখ্যাও নিয়ন্ত্রণের বাইরে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৫৬ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। নতুন করে ১,৯৭,৮৫৬ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫২,৯৮৬,৩০৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৭৪৭ জনের। নতুন করে ৭৪৭ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৩৭ হাজার ৬৭১ জনের। আমেরিকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেমন বেশি, কোভিড থেকে সেরে ওঠার সংখ্যাটাও বাড়ছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪০,৯৯৪,২৫০ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১১,১৫৪,৩৮৬-এ পৌঁছেছে।