News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাউন সুগার সহ দুই যুবক আটক
Image

ব্রাউন সুগার সহ দুই যুবক আটক

খোয়াই, ২৪ ডিসেম্বর : খোয়াই রাধানগর সড়কের সুভাষ পার্ক কালিবাড়ি সংলগ্ন এলাকায় একটি গাড়ি আটক করে ব্রাউন সুগার সহ দুই যুবককে জালে তুলেছেন ট্রাফিক ইউনিটের কর্মীরা। ব্রাউন সুগার সহ আটক দুই যুবকের নাম সঞ্জু দেববর্মা এবং সুখেন দেববর্মা। তাদের কাছ থেকে ১২ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।


খোয়াই ট্রাফিক ইউনিট সুভাষ পার্ক কালিবাড়ি সংলগ্ন এলাকায় ভেহিকেল চেকিং বসেছিল। সন্দেহজনকভাবে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের কাছ থেকে যথারীতি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। আটক দুই যুবককে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ এন ডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে। সাতসকালে ব্রাউন সুগার সহ ২ যুবককে আটক করার সংবাদ ছড়িয়ে পড়তেই খোয়াই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।


উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে ব্রাউন সুগার সহ নানা নেশাজাতীয় সামগ্রীর রমরমা বানিজ্য চলেছে। এ ধরনের নেশা সামগ্রী গ্রহণ করে যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠেছে। নেশার কবলে পড়ে যুবসমাজ যেভাবে কলুষিত হতে শুরু করেছে তাতে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবিত হচ্ছে। নেশা মুক্ত রাজ্য গঠন করার স্বপ্ন বাস্তবায়িত করতে হলে পুলিশ প্রশাসনসহ সচেতন নাগরিকদের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করেন তথ্যাভিজ্ঞ মহল। সার্বিক সহযোগিতার ভিত্তিতে রাজ্যকে নেশা মুক্ত করা সম্ভব বলেও তারা মনে করেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top