News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের অনুপস্থিতিতে শপথ ফিরহাদ-সহ কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের
Image

বিরোধীদের অনুপস্থিতিতে শপথ ফিরহাদ-সহ কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার দুপুরে কলকাতা পুরসভায় কাউন্সিলরদের প্রথম দফার শপথ অনুষ্ঠান হল। কাউন্সিলর পদে শপথ নিলেন মূলত শাসকদলের জয়ী প্রার্থীরাই। কারণ, বিরোধী বিজেপি ও কংগ্রেসের মোট ৪ বিধায়ক গরহাজির ছিলেন। আসেননি মেয়র পারিষদ পদ থেকে বাদ পড়া নির্বাচিত জনপ্রতিনিধি ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়ও। কাউন্সিলর পদে এদিনই অন্যদের সঙ্গে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। তারপর তিনি মেয়র পদে নিজের মনোনয়ন জমা দিয়েছেন পুর কমিশনারের কাছে।

শুক্রবার নির্ধারিত সময় দুপুর ২টোর পর কলকাতা পুরসভায় শুরু হয় শপথ অনুষ্ঠান। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ-সহ পুরসভার কাজে অভিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে কাউন্সিলরদের শপথ পড়ান পুরসচিব খলিল আহমেদ। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর ছেলে সৌরভ বসু, নবনির্বাচিত তরুণ কাউন্সিলরও শপথ নিয়েছেন এদিন।

বাংলা ছাড়াও কয়েকজন কাউন্সিলর হিন্দি, উর্দুতেও শপথ নিয়েছেন। সুমন সিং, শচীন কুমার সিং হিন্দিতে শপথবাক্য পাঠ করেন। আবার জসিমউদ্দিন, ইকবাল আহমেদ উর্দু ভাষায় শপথ নিয়েছেন। নিজের শপথ হওয়ার পরও গোটা অনুষ্ঠানে উপস্থিত থেকে সহকর্মীদের পাশে রইলেন ফিরহাদ হাকিম। পুরসভায় ঢুকে বেশ কয়েকজন নতুন কাউন্সিলর ফিরহাদকে প্রণাম করে তবেই দায়িত্ব নেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top