News Flash

  • Home
  • Uncategorized
  • Arvind Kejriwal: পঞ্জাবের একটি শক্তিশালী, সৎ ও কার্যকর সরকারের প্রয়োজন : কেজরিওয়াল
Image

Arvind Kejriwal: পঞ্জাবের একটি শক্তিশালী, সৎ ও কার্যকর সরকারের প্রয়োজন : কেজরিওয়াল

অমৃতসর, ২৪ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবের চরণজিৎ সিং চান্নি সরকারকে অত্যন্ত দুর্বল সরকার আখ্যা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের মতে, সরকারের মধ্যেই অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। পঞ্জাবের প্রয়োজন একটি শক্তিশালী, সৎ ও কার্যকর সরকার। শুক্রবার সকালে পঞ্জাবের অমৃতসরে সাংবাদিকদের মুখোমুখি হন অরবিন্দ কেজরিওয়াল। লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণের ঘটনায় পঞ্জাব সরকারকে বিঁধে কেজরিওয়াল বলেছেন, “প্রথমে ধর্মবিশ্বাসে আঘাত এবং এখন লুধিয়ানায় বিস্ফোরণ, ভোটের আগে আপাতদৃষ্টিতে শান্তি নষ্ট করার ষড়যন্ত্র। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এমনটা করছে। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমি পঞ্জাবের জনগণের কাছে অনুরোধ করছি, এই ধরনের মানসিকতাকে সফল হতে দেবেন না।”

কেজরিওয়াল আরও বলেছেন, “গুরু গ্রন্থ সাহিবকে যে অপবিত্র করার চেষ্টা করেছিল তাকে কেউ পাঠিয়ে থাকতে পারে। এটা চিন্তার খোরাক…যদি রাজ্য সরকার সৎ ও প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে। আপ পঞ্জাবে একটি শক্তিশালী সরকার প্রদান করবে এবং এই ধরনের অপরাধের পিছনে মাস্টারমাইন্ডদের শাস্তি দেবে।” এরপরই কেজরিওয়াল জানান, পঞ্জাবের প্রয়োজন একটি শক্তিশালী, সৎ ও কার্যকর সরকার।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top