News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রন নিয়ে অবহেলা চলবে না, বিশ্ব চতুর্থ ঢেউয়ের সাক্ষী : রাজেশ ভূষণ
Image

ওমিক্রন নিয়ে অবহেলা চলবে না, বিশ্ব চতুর্থ ঢেউয়ের সাক্ষী : রাজেশ ভূষণ

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে কোনওরকম অবহেলা করা চলবে না, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি মনে করিয়ে দিয়েছেন, বিশ্ব চতুর্থ ঢেউয়ের সাক্ষী, সামগ্রিক সংক্রমণের হার ৬.১ শতাংশ। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং অবহেলা চলবে না। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব আরও জানিয়েছেন, ইউরোপ, উত্তর আমেরিকা এবং আফ্রিকায় প্রতি সপ্তাহে কোভিড-১৯ সংক্ৰমণ বৃদ্ধি পাচ্ছে, তবে এশিয়ায় প্রতি সপ্তাহে সংক্রমণের হার কমছে।

রাজেশ ভূষণ জানিয়েছেন, ভারতে এই মুহূর্তে সর্বাধিক সক্রিয় রোগী পাঁচটি রাজ্যে, এই রাজ্যগুলি হল-কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও কর্ণাটক। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩৫৮-তে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, ওই ৩৫৮ জনের মধ্যে ১১৪ জন সুস্থ হয়েছেন। রাত্রিকালীন কারফিউ-সহ অন্যান্য বিধিনিষেধ কঠোর করার ওপর জোর দিয়েছেন রাজেশ ভূষণ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top