News Flash

  • Home
  • Uncategorized
  • ২৫ ডিসেম্বর থেকে উত্তর প্রদেশে নৈশ কারফিউ, বিয়েতে ২০০-র বেশি অনুমতি নয়
Image

২৫ ডিসেম্বর থেকে উত্তর প্রদেশে নৈশ কারফিউ, বিয়েতে ২০০-র বেশি অনুমতি নয়

লখনউ, ২৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশে ফের লাগু হচ্ছে রাত্রিকালীন কারফিউ। ২৫ ডিসেম্বর (শনিবার) থেকে উত্তর প্রদেশে অনির্দিষ্টকালের জন্য লাগু হচ্ছে রাত্রিকালীন কারফিউ, রাত এগারোটা থেকে পরবর্তী দিন সকাল পাঁচটা পর্যন্ত থাকবে বিধিনিষেধ। পাশাপাশি বিবাহ অনুষ্ঠানে ২০০-র বেশি অতিথি উপস্থিত থাকতে পারবেন না। শুক্রবার করোনা-পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন টুইট করে জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্যে কোভিড সংক্ৰমণ বৃদ্ধির প্রেক্ষিতে শনিবার থেকে প্রতিদিন রাত এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত করোনা-কারফিউ লাগু থাকবে। মানুষের সুরক্ষার স্বার্থে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছি। কোভিড নির্দেশিকা মেনে চলুন এবং মাস্ক অবশ্যই ব্যবহার করুন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top