News Flash

  • Home
  • Uncategorized
  • পারদ চড়লেও ঠাণ্ডায় কাঁবু কাশ্মীর, শীতের মরশুমে প্রথম তুষারপাত লেহ-তে
Image

পারদ চড়লেও ঠাণ্ডায় কাঁবু কাশ্মীর, শীতের মরশুমে প্রথম তুষারপাত লেহ-তে

শ্রীনগর, ২৪ ডিসেম্বর (হি.স.): তাপমাত্রার পারদ একটু চড়লেও, শীতে কাবু কাশ্মীর উপত্যকা। শ্রীনগর থেকে গুলমার্গ, কার্গিল থেকে দ্রাস সর্বত্রই জমে বরফ হয়ে যাচ্ছে। এরইমধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ ডিসেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার রাতে শ্রীনগরের তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস, এই সময়ে বৃষ্টিও হয়েছে শ্রীনগরে। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ৫.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়, সেখানে ৩.৩ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

পহেলগামে তাপমাত্রা ছিল মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস, লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৫ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ৬.৪ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ১৩.৪ ডিগ্রি। শুক্রবারই শীতের মরশুমে প্রথম তুষারপাত হয়েছে লেহ-তে। বাড়ি-ঘর, রাস্তা সমস্ত কিছু বরফের চাদরে ঢাকা পড়ে যায়।

Releated Posts

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top