News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী ঐক্যের বিরুদ্ধে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় : অশোক ধাওয়ালে
Image

বিরোধী ঐক্যের বিরুদ্ধে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় : অশোক ধাওয়ালে

আগরতলা, ২৪ ডিসেম্বর (হি. স.) : বিরোধী ঐক্যের বিরুদ্ধে কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আগরতলায় সংযুক্ত কিষান মোর্চার ডাকে আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রীকে এভাবেই বিধলেন সারা ভারত কৃষক সভার সভাপতি অশোক ধাওয়ালে। তাঁর সাফ কথা, মানুষ বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন, কিন্ত মমতার ভূমিকা গ্রহণযোগ্য নয়। সাথে তিনি যোগ করেন, উত্তর প্রদেশে জমি নড়বড়ে হয়ে গেছে, তাই নির্বাচন পিছিয়ে যাক চাইছে বিজেপি।


এদিন তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছেন। বিভিন্ন রাজ্যে তার প্রতিফলন দেখা যাচ্ছে। কারণ, মানুষ এখন বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছেন। তাঁর কথায়, বিজেপিকে হারাতে মানুষ অবশ্যই একজনকে বেছে নেবেন। প্রত্যেক রাজ্যে তাই হচ্ছে।


এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তিনি তীব্র বিষোদগার করেছেন। তাঁর বক্তব্য, মমতা ভুল পদক্ষেপ নিচ্ছেন। তাঁর ভূমিকা বিরোধী ঐক্যের বিরুদ্ধে যাচ্ছে। তবে, এখন সকলেই বুঝতে পারছেন তিনি কি করতে চাইছেন, কটাক্ষের সুরে বলেন তিনি। তাঁর দাবি, মমতার অভিসন্ধি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বুঝতে পারছে। ফলে তিনি কখনই সফল হবেন না।


অশোক ধাওয়ালের দাবি, লোকসভা নির্বাচনে আরও দুই বছর বাকি রয়েছে। বিরোধীরা ওই সময়ের মধ্যে ঐক্যবদ্ধ হবেন নিশ্চয়ই। বিভিন্ন রাজ্যে আগামী বিধানসভা তার প্রতিফলন অবশ্যই দেখা যাবে। এদিকে, করোনা পরিস্থিতির জন্য উত্তর প্রদেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বিজেপির কড়া ভাষায় বিদ্রুপ করেছেন।


তাঁর কটাক্ষ, বিজেপি ভিত সন্ত্রস্ত। কারণ, কৃষি আইন বাতিল করেও উত্তর প্রদেশে তৃণমূল স্তরে মানুষের ক্ষোভ দমন সম্ভব হয়নি, আঁচ করছে পারছেন দলের শীর্ষ নেতৃত্ব। তাঁরা ভেবেছিলেন, সমস্ত সমস্যা সামলে নেবেন। কিন্ত, বাস্তবে তার উল্টোটাই হয়েছে। তাই, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক, চাইছে বিজেপি। তাঁর সাফ কথা, উত্তর প্রদেশে কৃষকরা প্রচন্ডভাবে বিজেপি বিরোধী মানসিকতা পোষণ করছেন। এই পরিস্থিতিতে নির্বাচন ঝুকিপুর্ন হবে, তাই করোনা-র কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে তাঁরা, বিজেপিকে বিঁধে বলেন অশোক ধাওয়ালে ।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top