News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৩৫৮, সুস্থ হয়েছেন ১১৪ জন : স্বাস্থ্যমন্ত্রক
Image

ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৩৫৮, সুস্থ হয়েছেন ১১৪ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল। বৃহস্পতিবার সকালে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৩৬, শুক্রবার সকালে তা বেড়ে ৩৫৮-তে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৮-তে পৌঁছেছে, মোট ১৭টি রাজ্যে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে মহারাষ্ট্র, তারপরই দিল্লি। দিল্লিতে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৬৭ জন, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৮৮, তেলেঙ্গানায় ৩৮ জন, তামিলনাড়ুতে ৩৪ জন, কর্ণাটকে ৩১ জন, গুজরাটে ৩০ জন, কেরলে ২৭ জন, রাজস্থানে ২২ জন, হরিয়ানায় ৪ জন, ওডিশায় ৪ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, পশ্চিমবঙ্গে ৩ জন, অন্ধ্রপ্রদেশে দু’জন, উত্তর প্রদেশে দু’জন, চন্ডীগড়ে একজন, লাদাখে একজন এবং উত্তরাখণ্ডে একজন।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৩৫৮ জনের মধ্যে ইতিমধ্যেই ১১৪ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৪২ জন, দিল্লিতে ২৩ জন, কর্ণাটকে ১৫ জন, গুজরাটে ৫ জন, রাজস্থানে ১৯ জন সুস্থ, হরিয়ানায় দু’জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে দু’জনই সুস্থ, অন্ধ্রপ্রদেশে একজন সুস্থ হয়েছেন, লাদাখে একজন সুস্থ এবং পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top