News Flash

  • Home
  • Uncategorized
  • Attack : শাসকদলের প্রাক্তন জেলা সম্পাদক আকতার হোসেন এর উপর হামলা
Image

Attack : শাসকদলের প্রাক্তন জেলা সম্পাদক আকতার হোসেন এর উপর হামলা

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ২৪ ডিসেম্বর।। সিপাহীজলা জেলার বিশালগরে শাসকদলের প্রাক্তন জেলা সম্পাদক আকতার হোসেন এর উপর প্রাণঘাতী হামলা সংঘটিত হয়েছে। তাতে তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন। আহত আকতার হোসেনকে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বিশালগড় থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীরা খোলো আলমগীর হোসেন ও জামাল মিয়া । বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে পূর্বশত্রুতার জেরে হামলা সংঘটিত হয়েছে।এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top