News Flash

  • Home
  • Uncategorized
  • লুধিয়ানায় আদালত চত্বরে বিস্ফোরণে মৃত দুই, জখম বেশ কয়েকজন
Image

লুধিয়ানায় আদালত চত্বরে বিস্ফোরণে মৃত দুই, জখম বেশ কয়েকজন

লুধিয়ানা, ২৩ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবের লুধিয়ানায় জেলা আদালত চত্বরে বিস্ফোরণে প্রাণ হারালেন দু’জন। বিস্ফোরণে জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার দুপুর ১২.২৫ মিনিট নাগাদ জেলা আদালতের তিন-তলায় শৌচালয়ে বিস্ফোরণ হয়। ওই শৌচালয়ের পাশেই ছিল দু’টি কোর্ট রুম। বিস্ফোরণের জেরে শৌচালয়ের দেওয়াল ও ছাদ ভেঙে গিয়েছে। বাথরুমের জানলার গ্রিল ভেঙে নীচে থাকা গাড়ির উপরে পড়ে।

বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পদস্থ পুলিশ কর্তারা। আইনজীবীদের চেম্বারও নতুন বিল্ডিংয়ে অবস্থিত। বিস্ফোরণের পরই আদালত চত্বর খালি করে দেওয়া হয়। পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। কীভাবে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। পরে ঘটনাস্থলে যান ডেপুটি কমিশনার ভরিন্দর কুমার শর্মা। যে কয়েকজন জখম হয়েছেন, তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top