News Flash

  • Home
  • Uncategorized
  • তুষারপাতে অপরূপ সৌন্দর্য্য কাশ্মীরে, অবরুদ্ধ মুঘল রোড
Image

তুষারপাতে অপরূপ সৌন্দর্য্য কাশ্মীরে, অবরুদ্ধ মুঘল রোড

শ্রীনগর, ২৩ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরের পরিবেশ তো এমনিতেই মনোরম, নতুন করে তুষারপাতে আরও সৌন্দর্য্য ফুটে উঠল ভূস্বর্গে। বৃহস্পতিবার তুষারপাত হয়েছে কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তে। বৃহস্পতিবার ভোর চারটে অবধি উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গ, তাংমার্গ ও বাবা রেশিতে ২-৩ ইঞ্চি তুষারপাত হয়েছে। বান্দিপোরা জেলার সাধনা পাসে ১২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

কনকনে শীত বজায় থাকলেও, তাপমাত্রা একটু বেড়েছে কাশ্মীর উপত্যকায়। শ্রীনগরে তাপমাত্রা বেড়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ০.৩ ডিগ্রি সেলসিয়াস, লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ৬.১ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ৯.৬ ডিগ্রি। তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঐতিহাসিক মুঘল রোড।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top