News Flash

  • Home
  • Uncategorized
  • Dead : গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
Image

Dead : গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হল খোয়াই থানাধিন পূর্বসোনাতলা এলাকায়। বুধবার বেলা দুইটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মধুসূদন দাস (৫১)। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। বাড়ি পূর্বসোনাতলা গাও সভায় ভূমিহীন কলোনি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভূমিহীন কলোনি এলাকায় গাছের ডাল কাটার কাজ করছিলেন মধুসূদন দাস। কাটা ডাল অন্য একটি গাছের মধ্যে পড়ে। ডাল নামানোর সময় গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা আশঙ্কাজনক অবস্থায় মধুসূদন দাসকে খোয়াই জেলা হাসপাতলে নিয়ে আসে। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর এহেন আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top