News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন! সন্ধ্যায় করোনা নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন! সন্ধ্যায় করোনা নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): ভারতে এই মুহূর্তে উদ্বেগের নতুন নাম ‘ওমিক্রন’। করোনাভাইরাসের নতুন এই প্রজাতি লাফিয়ে লাফিয়ে দেশে ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের করোনা-পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বাড়তে বাড়তে ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২৩৬-এ পৌঁছে গিয়েছে। দেশের মোট ১৬টি রাজ্যে সন্ধান মিলেছে ওমিক্রনের। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে মহারাষ্ট্র, তারপরই দিল্লি। দিল্লিতে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৬৪ জন, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৬৫, তেলেঙ্গানায় ২৪ জন, রাজস্থানে ২১, কর্ণাটকে ১৯ জন, কেরলে ১৫ জন, গুজরাটে ১৪ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, অন্ধ্রপ্রদেশে দু’জন, ওডিশায় দু’জন, উত্তর প্রদেশে দু’জন, চন্ডীগড়ে একজন, লাদাখে একজন, তামিলনাড়ুতে একজন, উত্তরাখণ্ডে একজন ও পশ্চিমবঙ্গে একজন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top