News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ২৩৬, সুস্থ হয়েছেন ১০৪ জন : স্বাস্থ্যমন্ত্রক
Image

Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ২৩৬, সুস্থ হয়েছেন ১০৪ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল। বুধবার সকালে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২১৩, বৃহস্পতিবার সকালে তা বেড়ে ২৩৬-এ পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৬-তে পৌঁছেছে, মোট ১৬টি রাজ্যে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে মহারাষ্ট্র, তারপরই দিল্লি। দিল্লিতে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৬৪ জন, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৬৫, তেলেঙ্গানায় ২৪ জন, রাজস্থানে ২১, কর্ণাটকে ১৯ জন, কেরলে ১৫ জন, গুজরাটে ১৪ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, অন্ধ্রপ্রদেশে দু’জন, ওডিশায় দু’জন, উত্তর প্রদেশে দু’জন, , চন্ডীগড়ে একজন, লাদাখে একজন, তামিলনাড়ুতে একজন, উত্তরাখণ্ডে একজন ও পশ্চিমবঙ্গে একজন।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ২৩৬ জনের মধ্যে ইতিমধ্যেই ১০৪ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩৫ জন, দিল্লিতে ২৩ জন, রাজস্থানে ১৯ জন সুস্থ, কর্ণাটকে ১৫ জন, গুজরাটে ৪ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে দু’জনই সুস্থ, অন্ধ্রপ্রদেশে একজন সুস্থ হয়েছেন, লাদাখে একজন সুস্থ এবং পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top