News Flash

  • Home
  • Uncategorized
  • ছাদ থেকে পড়ে গুরুতর আহত নির্মাণ শ্রমিক
Image

ছাদ থেকে পড়ে গুরুতর আহত নির্মাণ শ্রমিক

অমরপুর, ২৩ ডিসেম্বর : বহুতল ভবনে নির্মাণ কাজ করার সময় উপর থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত নির্মাণ শ্রমিককে উদ্ধার করে অমরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অমরপুর অনুকুল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। কাজ করার সময় ওই নির্মাণ শ্রমিক উপর থেকে নিচে পড়ে যান। উপর থেকে নিচে পড়ে যাওয়ায় প্রচুর রক্তপাত হয়েছে তার। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় নির্মাণ শ্রমিককে উদ্ধার করে অমরপুর হাসপাতলে নিয়ে যায়। বর্তমানে ওই শ্রমিক অমরপুর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে নির্মাণ কাজ করার সময় শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে না বলে বহুবার অভিযোগ উঠেছে। ঠিকাদারের অধীনে কিংবা কোন বাড়িঘর এ কাজ করার সময় নির্মাণ শ্রমিক সহ অন্যান্য শ্রমিকরা অরক্ষিত ভাবেই কাজ করে থাকেন। সে কারণেই প্রায়শই এধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। নির্মাণ শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করে কাজ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার পুলিশ অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top