News Flash

  • Home
  • Uncategorized
  • Mansukh Mandavya: যোগ্য জনসংখ্যার ৬০ শতাংশের বেশি সম্পূর্ণ টিকা প্রদান, ভারতকে অভিনন্দন মনসুখের
Image

Mansukh Mandavya: যোগ্য জনসংখ্যার ৬০ শতাংশের বেশি সম্পূর্ণ টিকা প্রদান, ভারতকে অভিনন্দন মনসুখের

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): কোভিড টিকাকরণে নতুন মাইলফলকে পৌঁছে গেল ভারত। ভারতে কোভিড-টিকার দু’টি ডোজই পেয়েছেন যোগ্য জনসংখ্যার ৬০ শতাংশের বেশি প্রাপক। এই মাইলফলকে পৌঁছনোর পর ভারতকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বৃহস্পতিবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “আরও একটি নতুন কীর্তি! অভিনন্দন ভারত। জনগণের অংশগ্রহণ এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের নিবেদিত প্রচেষ্টার সাহায্যে, যোগ্য জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে।”

কোভিড-টিকাকরণ অভিযানে একের পর এক মাইলফলকে পৌঁছে যাচ্ছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৭০ লক্ষ ১৭ হাজার ৬৭১ জন প্রাপক। ফলে ভারতে ১৩৯.৬৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৩৯,৬৯,৭৬,৭৭৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের এই বুলেটিনের কিছু পরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতে যোগ্য জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি প্রাপককে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top