News Flash

  • Home
  • Uncategorized
  • Arvind Kejriwal: ক্ষমতায় আসার পর গোয়ায় সমস্ত দুর্নীতির বিনাশ করবে আপ : কেজরিওয়াল
Image

Arvind Kejriwal: ক্ষমতায় আসার পর গোয়ায় সমস্ত দুর্নীতির বিনাশ করবে আপ : কেজরিওয়াল

পানাজি, ২২ ডিসেম্বর (হি.স.): গোয়ায় আরও একটি নতুন প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার গোয়ার রাজধানী পানাজিতে কেজরিওয়াল আশ্বস্ত করেছেন, ক্ষমতায় আসার পর গোয়ায় সমস্ত দুর্নীতির বিনাশ করবে আপ। গোয়ায় প্রথম দুর্নীতি-মুক্ত, সৎ সরকার গঠন করবে আম আদমি পার্টি।

এদিন পানাজিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, “কয়েক দশক ধরে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের দ্বারা লুট হয়েছে গোয়া। গোয়েঙ্কররা একটি সৎ সরকারের প্রাপ্য, এবং শুধুমাত্র আম আদমি পার্টি তা দিতে পারে। আপ গোয়ার প্রথম দুর্নীতিমুক্ত সরকার গঠন করবে।” দিল্লিতে তাঁর সরকার কী কাজ করেছে, তা দেখতে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, “আপনারা আচমকাই দিল্লিতে আসুন, এবং দেখুন আমরা কী কাজ করেছি।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top