আগরতলা, ২২ ডিসেম্বর (হি. স.) : বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। খোয়াই জেলায় তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় ওই ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, মাঠে গরু চড়াতে গিয়ে হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে তিনি এলেন কিভাবে। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষ্যদর্শীর বক্তব্য, আজ সকালে চাকমাঘাট ওএনজিসি মাঠে গবাদী পশু চড়াতে গিয়েছিলেন প্রদীপ বৈশ্য। হটাত তাঁরা লক্ষ্য করেন প্রদীপ বাবু বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন। তিনি হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এসেছেন। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ্যদর্শীরা ছুটে যান লাঠির সাহায্যে তাঁকে বিদ্যুতের তার থেকে আলাদা করেন। বিদ্যুতের তার থেকে আলাদা হয়ে প্রদীপ বৈশ্য মাটিতে লুটিয়ে পরেন।
স্থানীয়রা ওই ঘটনার খবর তেলিয়ামুড়া দমকল বাহিনীকে। দমকলের কর্মীরা ছুটে গিয়ে প্রদীপ বাবুর দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। কিন্ত, হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন। এদিকে, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে আসেন। ময়না তদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। কিন্ত, মাঠে গবাদী পশু চড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হওয়ার ঘটনা খুবই রহস্যজনক বলে দাবি এলাকাবাসীর। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

ত্রিপুরা : বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

















