News Flash

  • Home
  • Uncategorized
  • দুই দিন ধরে নাবালিকা নিখোজ, খুজছে পুলিশ
Image

দুই দিন ধরে নাবালিকা নিখোজ, খুজছে পুলিশ

চড়িলাম, ২২ ডিসেম্বর : দক্ষিণ চড়িলামের কালিতলা এলাকার ১৫ বছর বয়সী এক নাবালিকা গত দু’দিন ধরে নিখোঁজ। ওই নাবালিকা চড়িলাম স্কুলে গিয়েছিল। মঙ্গলবার স্কুল থেকে বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে তার কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত পরিবারের লোকজনরা বিশালগড় মহিলা থানার পুলিশকে বিষয়টি জানান।


বিশালগড় মহিলা থানার পুলিশ এ ব্যাপারে একটি অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ স্কুল ছাত্রীর কোন হদিস মেলেনি। দুদিন ধরে ছাত্রী নিখোঁজের ঘটনায় অভিভাবকমহল সহ স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবিলম্বে নিখোঁজ নাবালিকা ছাত্রীকে উদ্ধারের জন্য পরিবারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top