News Flash

  • Home
  • Uncategorized
  • পরস্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে গৃহশিক্ষককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
Image

পরস্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে গৃহশিক্ষককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

আগরতলা, ২২ ডিসেম্বর : পরস্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে জনৈক গৃহ্শিক্ষককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় জনগণ। খোয়াই জেলায় তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাইবাড়ি মনিরাম পাড়ায় ওই ঘটনায় অভিযুক্ত গৃহ শিক্ষক পলাশ সরকারের দাবি, ত্রিং উত্সব শেষে ওই মহিলাকে বাড়ি পৌছে দিতে গিয়েছিলেন তিনি। সন্দেহবসত এলাকাবাসী তাঁকে আটক করেছে এবং উত্তম-মধ্যম দিয়েছে।
এলাকাবাসীর বক্তব্য, মঙ্গলবার গভীর রাতে মহারানীপুর এলাকার বাসিন্দা প্রাণতোষ সরকারের ছেলে পলাশ সরকার দুই সন্তানের জননী ওই মহিলার বাড়িতে আসেন। তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে এমনটাই সন্দেহ হয় এলাকাবাসীর। সন্দেহবসত তাঁকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। পুলিশ ওই মহিলাকেও থানায় নিয়ে গেছে। ওই ঘটনায় বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযুক্ত যুবক পলাশ সরকারের দাবি, ত্রিং উত্সব শেষে ওই মহিলাকে বাড়ি পৌছে দেওয়ার জন্য মনিরাম পাড়ায় গিয়েছিলেন তিনি। কিন্ত, এলকাবাসীর বক্তব্য, দুই জনকে অসংলগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে। পুলিশ সামগ্রিক বিষয় তদন্ত করে দেখছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top