News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: তেলেঙ্গানায় নতুন আর ৪ ওমিক্রন আক্রান্তের খোঁজ, রাজ্যে মোট সংক্রামিত ২৪ জন
Image

Omicron: তেলেঙ্গানায় নতুন আর ৪ ওমিক্রন আক্রান্তের খোঁজ, রাজ্যে মোট সংক্রামিত ২৪ জন

হায়দরাবাদ, ২২ ডিসেম্বর (হি. স.) : তেলেঙ্গানায় নতুন চার ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল৷ বুধবারের চার আক্রান্তকে নিয়ে রাজ্যে মোট ২৪ জন ওমিক্রন আক্রান্তের চিকিৎসা শুরু করা হয়েছে৷ সূত্রের দাবি, ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে৷ কারণ, তাঁদেরও করোনাবিধি মেনে হোমআইসোলেশনে থাকার পাশাপাশি করোনা পরীক্ষা করা হবে৷

এ দিকে নতুন চারজনকে নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০৪ হয়েছে৷ দেশের বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ আচমকা ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। কারণ, ‘বিটা’, ‘ডেল্টা’-র পর এখন বিশ্বে নতুন আতঙ্কের নাম ‘ওমিক্রন’ । ১৫ বার মিউটেশনে সক্ষম করোনা ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্ট ইতিমধ্যে বিশ্বে বহু দেশে থাবা বসিয়েছে।
ওমিক্রন নিয়ে রাজ্য সরকারগুলি বেশি তৎপরতা দেখালেও কেন্দ্রের বক্তব্য, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েও অবহেলা করলে চলবে না। দেশের নানা প্রান্তে এই ভ্যারিয়েন্ট রয়েই গিয়েছে। এ দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। টেস্টিং, ট্রেসিং, আইসোলেটিং ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি চালাতে হবে। জনবহুল এলাকাগুলিতে ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top