News Flash

  • Home
  • Uncategorized
  • Earthquake: পরপর ভূমিকম্পে কেঁপে উঠল বেঙ্গালুরু

Earthquake: পরপর ভূমিকম্পে কেঁপে উঠল বেঙ্গালুরু

বেঙ্গালুরু, ২২ ডিসেম্বর (হি.স.) : পরপর ভূমিকম্পে কেঁপে উঠল বেঙ্গালুরু। বুধবার প্রথম ভূমিকম্প হয় সকাল ৭টা ৯মিনিট নাগাদ। দ্বিতীয় ভূমিকম্প হয় সকাল ৭টা ১৪ মিনিট নাগাদ। ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল বেঙ্গালুরু থেকে ৭০ কিলোমিটার উত্তর থেকে উত্তর-পূর্বে। গভীরতা ভুপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.১। এরপর ফের ভূমিকম্প অনুভূত হয় সকাল ৭টা ১৪ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, বেঙ্গালুরু থেকে ৬৬ কিলোমিটার উত্তর থেকে উত্তর-পূর্বে ছিল উৎপত্তিস্থল। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৩ কিলোমিটার গভীরে । পরপর কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। যদিও ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top