News Flash

  • Home
  • Uncategorized
  • বোধজংনগরে রক্তাক্ত যুবক উদ্ধার, হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু
Image

বোধজংনগরে রক্তাক্ত যুবক উদ্ধার, হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু

আগরতলা, ২২ ডিসেম্বর : সাতসকালে বোধজংনগর এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, বুধবার সকালে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সেখান থেকে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে তাকে খুনের উদ্দেশ্যে প্রচন্ড মারধর করে ফেলে দেওয়া হয়েছে।
নিহতের পরিবারের লোকজনদের অভিযোগ পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে যে যুবক ছিল তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। সে পলাতক। আশঙ্কা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক যুবক জড়িত রয়েছে। অবশ্য তার নাম ধাম জানা যায়নি। পুলিশ ওই যুবকের পরিচয় জানার জন্য প্রয়াস জারি রেখেছে। হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top