News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা অপহরণের দায়ে ধৃত যুবক
Image

নাবালিকা অপহরণের দায়ে ধৃত যুবক

উদয়পুর, ২১ ডিসেম্বর : এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার দায়ে কুমারঘাট থেকে এক যুবককে আটক করেছে উদয়পুর মহিলা থানার পুলিশ।

জানা গেছে, উদয়পুর দাতারাম এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় এক যুবক। অভিযুক্ত যুবকের নাম তরুণ মারাক। নাবালিকাটিকে অপহরণ করে সে কুমারঘাট নিয়ে গিয়েছিল। যুবকটির বাড়ি কুমারঘাট । অপহৃত নাবালিকার পরিবারের অভিযোগ মূলে উদয়পুর মহিলা থানার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে।

উদয়পুর মহিলা থানার পুলিশ খবর নিয়ে জানতে পারে অপহরণকারী যুবকের বাড়ি কুমারঘাট। নাবালিকা মেয়েটি কুমারঘাটে ওই যুবকের বাড়িতেই অবস্থান করছে। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে উদয়পুর মহিলা থানার পুলিশ কুমারঘাটে ছুটে যায়। কুমারঘাট থানার পুলিশের সহযোগিতায় সেখান থেকে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে আসে পুলিশ।

উদয়পুর মহিলা থানায় এনে আটক অপহরণকারী যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জেরায় ওই যুবক নাবালিকাকে অপহরণের দায় স্বীকার করেছে। উদয়পুর মহিলা থানার পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে। পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। নাবালিকাকে অপহরণ করার দায়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top