News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দুর্ঘটনায় আহত দুই
Image

পৃথক স্থানে যান দুর্ঘটনায় আহত দুই

তেলিয়ামুড়া, ২১ ডিসেম্বর : রাজ্যে পথ দুর্ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে। পৃথক স্থানে যান দুর্ঘটনায় দুই জোন আহত হয়েছেন।

তেলিয়ামুড়া এলাকায় পথ দুর্ঘটনায় মঙ্গলবার দুপুর নাগাদ এক কলেজ পড়ুয়া ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে, ওই কলেজ পড়ুয়া ছাত্র বাইক নিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে কলেজ পড়ুয়া ছাত্র গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকজনরা কলেজ পড়ুয়া ছাত্রকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতাল তার চিকিৎসা চলছে। অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তেলিয়ামুড়া হাসপাতাল সূত্রে জানা গেছে আহত কলেজ ছাত্রের অবস্থা স্থিতিশীল। .

এদিকে কোবরা খামার এলাকায় সিমেন্টবোঝাই লরির ধাক্কায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। আহত মহিলার নাম মনিমালা দাস। তিনি একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন। তখন সিমেন্ট বোঝাই লরি তাকে ধাক্কা দেয়। লরির ধাক্কায় ছিটকে পড়ে ওই মহিলা গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন আহত মহিলাকে উদ্ধার করে রাণীরবাজার হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রানীরবাজার হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে।

সিমেন্টবোঝাই গাড়িটি আটক করেছেন স্থানীয়রা। গাড়ির চালককে আটক করা হয়েছে। রানীরবাজার থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। লরি চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top