News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয়বার জিতল পরিবারতন্ত্র, জয়ের পর প্রতিক্রিয়া তারক সিং-এর
Image

দ্বিতীয়বার জিতল পরিবারতন্ত্র, জয়ের পর প্রতিক্রিয়া তারক সিং-এর

কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.) : রাজ্য রাজনীতিতে তারক সিংকে কটাক্ষ করা হয় পরিবারতন্ত্র নিয়ে। জেতার পর তারক সিং জানিয়েছেন, ‘দ্বিতীয়বার জিতল পরিবারতন্ত্র। দল বেছে নিয়েছিল। মানুষের জন্য কাজ করেছি।”

কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়েছিল প্রাক্তন কো-অর্ডিনেটর তারক সিং ও তাঁর ছেলে এবং মেয়েকে। মঙ্গলবার ইভিএম খুলতেই ফের বিপুল ভোটে জয় পেয়েছেন তারক সিং। শুধু তিনিই নন জিতেছে বাকি প্রার্থীরাও। কলকাতা পুরভোটে জয় পেয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং ও তাঁর ছেলে অমিত সিং। তারকবাবু বলেন, “মানুষ ভোট দিয়েছে। জিতেছি। ১৪৪ ওয়ার্ডে ৬ হাজার বুথে ভোট হয়েছে। তবে সব থেকে বেশি খুশি হয়েছি কাকলি বাগ জিতেছেন বলে। কারণ ও নতুন।’’

কলকাতা পুরভোটে দলের নির্দেশ মাথায় নিয়েই প্রচার করেছিলেন তারক সিং। পোষ্টার ও ব্যানারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশ ছাপিয়ে আশ্বস্ত করেছিলেন ভোটারদের। ‘যারা ভোটদানে বাধা দেবে, তাদের বিষয়ে খবর দিন, দল ব্যবস্থা নেবে।’ ভোটের দিন রাস্তায় নেমে নিজের দলের কর্মীদের শিবিরে গিয়ে নির্বিঘ্নে ভোট করাতে নির্দেশ দিয়েছেন। এবার ফের জিতলেন তারক সিং ও তাঁর পুত্র অমিত সিং।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top