News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন রাণা গুরমিত সোধি, বললেন প্রধানমন্ত্রীই পঞ্জাবকে বাঁচাতে পারেন
Image

বিজেপিতে যোগ দিলেন রাণা গুরমিত সোধি, বললেন প্রধানমন্ত্রীই পঞ্জাবকে বাঁচাতে পারেন

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী রাণা গুরমিত সিং সোধি। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বিজেপি যোগ দিয়েছেন পঞ্জাবের গুরু হর সাহাই আসনের বিধায়ক ও পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী রাণা গুরমিত সিং সোধি। বিজেপিতে যোগ দেওয়ার পর গুরমিত জানিয়েছেন, “পঞ্জাবের বৃহত্তর স্বার্থে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিই পঞ্জাবকে বাঁচাতে পারে।”

এদিনই কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন রাণা গুরমিত সিং সোধি। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত রাণা গুরমিত সিং সোধি। এদিন সাংবাদিক সম্মেলনে সোধি জানিয়েছেন, “রাজ্যের সুরক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ঝুঁকিতে ফেলেছে কংগ্রেস। কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। কংগ্রেসের আভ্যন্তরীন কোন্দল পঞ্জাবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top