News Flash

  • Home
  • Uncategorized
  • জোট করলে এই আসনও পেত না বাম ও কংগ্রেস : অনুব্রত মণ্ডল
Image

জোট করলে এই আসনও পেত না বাম ও কংগ্রেস : অনুব্রত মণ্ডল

বোলপুর, ২১ ডিসেম্বর (হি.স.): কলকাতা পুরভোটে বামেরা এবং কংগ্রেস জোট করেনি বলেই দু’টি করে আসন পেয়েছে। জোট হলে এটাও পেত না। কলকাতা পুরভোটের ফল নিয়ে অভিমত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের। শুধু তাই নয়, কলকাতার রাজপথে প্রকাশ্যে দাঁড়িয়ে বিজেপি-র ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নিজের দলের সাফল্য নিয়েও উচ্ছ্বসিত অনুব্রত। তিনি বলেছেন, ‘‘যে দিনই কলকাতা পুরসভায় নির্বাচন ঘোষণা হল সে দিনই আমি বলে দিয়েছিলাম, ১৩০-১৩৫টা আসন পাবে। আবার এটা ১৪০-ও হতে পারে।’’ হয়তো মাইল গিয়েছে অনুব্রতর কথা, কারণ পুরভোটে ১৩৪টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল। ৭২ শতাংশের বেশি ভোট পেয়েছে শাসক দল।

মঙ্গলবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুব্রত মণ্ডল বলেছেন, ‘‘সিপিএম এবং কংগ্রেস জোট করেনি বলে দু’টি করে আসন পেয়েছে। জোট করলে ওটাও পেত না। কারণ মানুষ ঘৃণার চোখে দেখেছিল বিধানসভার আগে। ওই জন্য বিজেপি অতগুলি আসন পেয়েছিল। বাম-কংগ্রেস যদি জোট না করত তা হলে বিজেপি অতগুলি আসন পেত না।” অনুব্রতর দাবি, নিশ্চিন্ত থাকুন রাজ্যে আরও যে যে পুরসভায় ভোট হবে তাতে শূন্য পাবে বিজেপি।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top