News Flash

  • Home
  • Uncategorized
  • বিপুল ভোটে জিতে ববি বললেন, ‘‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়“
Image

বিপুল ভোটে জিতে ববি বললেন, ‘‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়“

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার ৮২ নম্বর ওয়ার্ডে জয়ের পর ফিরহাদ (ববি) হাকিম বললেন, ‘‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ মমতা’দির উন্নয়নের উপর ভরসা রেখেছেন। এই জয় মানুষের বিশ্বাসের জয়।’’এই পুরভোটে ববি আদৌ প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়েই একটা সময় পর্যন্ত অনিশ্চয়তা ছিল। মনে করা হয়েছিল, পুরভোটের প্রার্থি তালিকায় ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মানতে পারে তৃণমূল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে দেখা যায়, কলকাতার ছয় বিধায়ক এবং এক সাংসদকে মনোনয়ন দেওয়া হয়েছে। জানা যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় হস্তক্ষেপেই ওই বিধায়ক-সাংসদদের ফের প্রার্থী করা হয়। পুরভোটে লড়ার টিকিট পান ববিরা।

কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে যেগুলিতে জয় নিয়ে তৃণমূলের কোনও দ্বিধা ছিল না, তার মধ্যে অবশ্যই ছিল ৮২ নম্বর। শুধু এই ওয়ার্ড কেন, বন্দর বিধানসভা এলাকার সাতটি ওয়ার্ডে জয়ের জন্যই তৃণমূল তাকিয়ে ছিল বিধায়ক ফিরহাদের দিকে। সাতে-সাত পেয়ে ববি বুঝিয়ে দিলেন, বন্দর নামক ‘দুর্গ’টি অক্ষত রয়েছে তৃণমূলের।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top