News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: ডাবল ইঞ্জিনের সরকারের উত্তর প্রদেশের মহিলাদের সুরক্ষা ও সম্মান বাড়িয়েছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ডাবল ইঞ্জিনের সরকারের উত্তর প্রদেশের মহিলাদের সুরক্ষা ও সম্মান বাড়িয়েছে : প্রধানমন্ত্রী

প্রয়াগরাজ, ২১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে ১ লক্ষ ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানালেন, মহিলাদের ক্ষমতায়নে কাজ করেছে উত্তর প্রদেশ সরকার। আত্মবিশ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন উত্তর প্রদেশের মা, বোন ও মেয়েরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা পূর্ববর্তী সরকারগুলিকে পুনরায় ক্ষমতায় আসতে দেবেন না। মঙ্গলবার প্রয়াগরাজে ‘কন্যা সুমঙ্গলা যোজনা’-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “মহিলাদের ক্ষমতায়নে কাজ করেছে উত্তর প্রদেশ সরকার। এই প্রকল্প রাজ্যের মেয়েদের উপকৃত করবে।”

পাশাপাশি প্রয়াগরাজে ২০২টি সাপ্লিমেন্টারি পুষ্টি উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপি সাংসদ হেমা মালিনী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেছেন, “সুবিধাভোগীদের বেশিরভাগই সেই সমস্ত মেয়েরা যাদের কিছু সময় আগে পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। কিন্তু এখন তাঁদের হাতে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষমতা আছে…এখন উত্তর প্রদেশের মা, বোন ও মেয়েরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা আগের সরকারগুলিকে পুনরায় ক্ষমতায় আসতে দেবেন না। ডাবল ইঞ্জিনের সরকার উত্তর প্রদেশের মহিলাদের যে নিরাপত্তা দিয়েছে, যে সম্মান ও মর্যাদা বাড়িয়েছে, তা নজিরবিহীন।”

+

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top