News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ভাইয়ের মধ্যে বিবাদ, রক্তপাত
Image

দুই ভাইয়ের মধ্যে বিবাদ, রক্তপাত

বিশালগড়, ২১ ডিসেম্বর : বিশালগড়ের মধ্য ব্রজপুরে দুই ভাইয়ের মধ্যে বিবাদকে কেন্দ্র করে রক্তপাতের ঘটনা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে বিশালগড় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, মধ্য ব্রজপুর এলাকার এক নং ওয়ার্ডের গৌতম দেব এবং উত্তম দেবের মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক বিরোধ চলছিল। সোমবার রাতে এই বিরোধ চরম আকার ধারণ করে। দুই ভাই আকন্ঠ মদ্যপান করে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এমনকি এক ভাই অপর ভাইয়ের ওপর হামলা চালায়। ছোট ভাই উত্তম দেবের হামলায় বড় ভাই গৌতম দেব গুরুতরভাবে আহত হয়। আহত গৌতম দেবকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গৌতম দেবের স্ত্রী জানান, তার দেবর উত্তম দেব প্রায় সময় মদমত্ত অবস্থায় অকথ্য ভাষায় গালাগালি করত। গতকাল রাতে দু’ভাই প্রচন্ড মদ্যপান করে। মদ্যপান করে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এমনকি বসত ঘরে ঢুকে যাবতীয় জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দেয় বলে অভিযোগ। পারিবারিক বিষয় নিয়েই এই বিবাদের সৃষ্টি বলে জানান আক্রান্তের স্ত্রী। অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ধরনের ঘটনাকে সামাজিক অবক্ষয় বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top