News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার আগুনে পুড়ে ছাই রাবার শিট গুদাম ও মুদি দোকান
Image

নাশকতার আগুনে পুড়ে ছাই রাবার শিট গুদাম ও মুদি দোকান

শান্তিরবাজার, ২১ ডিসেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় লক্ষীছাড়া গনিরাম পাড়ায় একটি রাবার শিট গোডাউন ও মুদি দোকানে দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করেছে। তাতে দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিকের নাম বিমল জয় ত্রিপুরা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গেলেও কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা। দোকানের মালিক এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top