News Flash

  • Home
  • Uncategorized
  • J P Nadda: “প্রশাসনের এই অপব্যবহার গণতন্ত্রের জন্য শুভ নয়“, পুরভোট নিয়ে নাড্ডার প্রতিক্রিয়া
Image

J P Nadda: “প্রশাসনের এই অপব্যবহার গণতন্ত্রের জন্য শুভ নয়“, পুরভোট নিয়ে নাড্ডার প্রতিক্রিয়া

কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স.) : কলকাতা পুরসভার ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে সরব হলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

তিনি টুইটারে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনে যাওয়ার সময় বিজেপির বরিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীকে মারধর করার জন্য পুলিশ ব্যবহার করছেন। এটা হতাশাজনক। কলকাতা পুরসভায় ব্যাপক নির্বাচনী অনিয়মের রিপোর্ট এবং তার পর প্রশাসনের এই অপব্যবহার গণতন্ত্রের জন্য মোটেই শুভ নয়।“ এটি রিটুইট করেছেন বিরোধী দলনেতা বিজেপি-র শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, বিজেপির দাবি, পুরভোটে দিনভর অশান্তি হয়েছে। কোনও কোনও বুথে বসতে দেওয়া হয়নি বিজেপি এজেন্টকে। আবার কোথাও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগও তুলেছে গেরুয়া শিবির। তারই প্রতিবাদে নির্বাচন চলাকালীন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। পরে রবিবারই বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গেও দেখা করেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একের পর এক টুইটও করেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধরনাও দেয় বিজেপি। পুনর্নির্বাচনের দাবিতে জোরাল সওয়াল করে তারা। তবে সোমবার সকালে সেই আরজিও খারিজ হয়ে যায়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top