News Flash

  • Home
  • Uncategorized
  • Police station : আক্রান্ত স্বামী, থানার দ্বারস্থ শাসক দলের মহিলা গ্রাম প্রধান
Image

Police station : আক্রান্ত স্বামী, থানার দ্বারস্থ শাসক দলের মহিলা গ্রাম প্রধান

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ ডিসেম্বর৷৷ খোদ শাসক বিজেপি দলের জনপ্রতিনিধি তথা প্রধান৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় বলে প্রশ্ণ চিহ্ণের মুখে ফেলে দিলেন সরাষ্ট্র দপ্তরকে৷ এত দিন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ণ তুলেছে৷ এবার খোদ শাসক বিজেপি দলের প্রধান, লক্ষী চৌধুরীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে প্রশ্ণের মুখে ঠেলে দিয়েছে৷ এই লক্ষী চৌধুরী বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের অধীন দক্ষিণ ভারত চন্দ্রনগর পঞ্চায়েতের শাসক বিজেপি দলের প্রধান৷ নিগো বানিজ্যকে কেন্দ্র করে স্বদলীয় কর্মীর হাতে আক্রান্ত প্রধানের স্বামী সনঞ্জিত চৌধুরী৷ আক্রমনকারীদের শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে বিলোনিয়া থানাতে দ্বারস্থ প্রধান৷

ঘটনা গত ৪ঠা ডিসেম্বর বিকেলে, বিলোনিয়া মনুরমুখ তবলা চৌমুহনি এলাকায়৷ রাজন দেবনাথ, দুযর্োধন দে ও সুমন দত্ত এই তিন জন বিজেপির কার্যকর্তার বিরুদ্ধে আক্রমনের অভিযোগ তুলে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে প্রধান লক্ষী চৌধুরী ঘটনার দিন৷ প্রধান লক্ষী চৌধুরী সহ স্বামী সঞ্জীৎ চৌধুরীর অভিযোগ বিলোনিয়া থানাতে মামলা হওয়ার পরেও পুলিশ মামলা নিতে বিভিন্ন তালবাহানা শুরু করেছে৷ কখনো বা বিলোনিয়া থানার ওসি থানাতে ডেকে নিয়ে বলছে দায়েরকৃত মামলার লেখা ভুল হয়েছে , কখনো বা বলে মামলা আদালতে পাঠানো হয়েছে৷ প্রধান সহ প্রধানের স্বামী মামলার নম্বর সহ রেজিষ্ট্রিকৃত মামলার কপি চাইলে থানার ওসি পাঠিয়ে দিচ্ছে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে এমনই অভিযোগ৷ মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করতে চাইলে, আধিকারিক নিজ অফিসে থাকলেও মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের কর্মীরা বলছে স্যার অফিসে নেই৷ প্রধান সহ প্রধানের স্বামী বিলোনিয়া থানাতে বার বার দ্বারস্থ হবার পরেও পুলিশ প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ৷ রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দ্ধারস্ব হয়ে , মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে পুলিশের দ্বিচারিতা ভুমিকা ও মামলা নিয়ে অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দেন পুলিশের বিরুদ্ধে৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে সুবিচারের আবেদন জানান প্রধান সহ তার স্বামী৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top