News Flash

  • Home
  • Uncategorized
  • Attacked : শাসক দলের বুথ সভাপতির বাড়িতে গতকাল রাতে হামলা
Image

Attacked : শাসক দলের বুথ সভাপতির বাড়িতে গতকাল রাতে হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। রাজধানী আগরতলা শহর এলাকার ৭ নং রামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গোলচক্কর এলাকার২৫ নং বুথের শাসক দলের বুথ সভাপতির বাড়িতে গতকাল রাতে হামলা সংঘটিত করেছে দুষ্কৃতিকারীরা।ঘটনার বিবরণে জানা যায় রাত পৌনে একটা নাগাদ কতিপয় দুষ্কৃতিকারী শাসক দলের সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তাতে বোধ সভাপতি অজিত চৌহানের বাড়িঘর তছনছ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।সোমবার এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। জানা যায় রাতে অজিত চৌহান বাড়িতে ছিলেন না। আশঙ্কা করা হচ্ছে অজিত চৌহানকে প্রাণে মারার লক্ষ্যেই দুস্কৃতিকারীরা তার বাড়িতে হামলা চালিয়েছিল।

ভাগ্যিস বাড়িতে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাত একটা নাগাদ কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর করেছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে পরিবারের লোকজন চিনতে পেরেছেন বলেও জানান। বিষয়টি পুলিশকে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে। পুলিশ মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে।বর্ডার গোলচক্কর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top