News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় আইটি সেক্টরের উন্নয়নে আরও ৫টি স্টার্ট আপ-কে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে
Image

ত্রিপুরায় আইটি সেক্টরের উন্নয়নে আরও ৫টি স্টার্ট আপ-কে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে

আগরতলা, ২০ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় আইটি সেক্টর ক্রমশ বিকশিত হচ্ছে। তাতে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ত্রিপুরায় আইটি সেক্টরের উন্নয়নে আরও ৫টি স্টার্ট আপ-কে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৯ সালের ৩০ অক্টোবর রাজ্যের যুবকদের আইটি/আইটিইএস ক্ষেত্রে শিল্প স্থাপনে উৎসাহিত করতে রাজ্য সরকার ত্রিপুরা আইটি/আইটিইএস স্টার্ট আপ প্রকল্প চালু করেছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনআইটি, টিআইটি, ইকফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। স্থানীয় উদ্যোগী ও ন্যাসকমকেও এর সাথে যুক্ত করা হয়েছে। আজ তথ্য ও প্রযুক্তি অধিকর্তা এই সংবাদ দিয়েছেন।
তিনি বলেন, ত্রিপুরায় বর্তমানে ইলোগিট্রন, ফ্ল্যাফি, এন্টারটেইন, টকিং অনলাইন লার্নিং সলিউশন প্রাইভেট লিমিটেড এই ৪টি উদ্যোগকে পরিকাঠামোগত, ব্যবস্থাপনা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য যোগ্যতার শংসাপত্র দেওয়া হয়েছে। আরও ৫টি স্টার্ট আপ-কে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জানান, স্টার্ট আপ ইকো-সিস্টেমের সাথে প্রকৌশলিক প্রতিষ্ঠানগুলিকে জুড়ে দিতে ত্রিপুরা সরকার ‘নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক’ চালু করেছে। এই প্রকল্পে ত্রিপুরা সরকার পরিকাঠামোগত উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য গ্র্যান্ট-ইন-এইড দেবে।
প্রসঙ্গত, ‘নিউ এজ ইনকিউবেশন নেটওয়ার্ক’ প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং এনআইটি-আগরতলা, টিআইটি, টেকনো কলেজ অব ইঞ্জিনীয়ারিং এবং ইকফাই বিশ্ববিদ্যালয়ের সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে। “ডেস্টিনেশন ত্রিপুরা-ইনভেস্টমেন্ট সামিট-২০২১’’-এর উপর প্রথম রোড শো অনুষ্ঠিত হয় গত ১২ নভেম্বর মুম্বাই-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেন্ট্রাম হলে। ত্রিপুরায় বিনিয়োগের সম্ভাবনাকে ক্ষতিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাতে সচিব পি কে গোয়েলের নেতৃত্বে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে গত ১২ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জে নামী শিল্পপতি ও বিনিয়োগকারীদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পলিসি এডভোক্যাসি রিসার্চ সেন্টারের সাথে যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। 

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top