News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ওমিক্রন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সর্বদা পর্যবেক্ষণ চলছে, রাজ্যসভায় জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Image

Omicron: ওমিক্রন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সর্বদা পর্যবেক্ষণ চলছে, রাজ্যসভায় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ওমিক্রন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সর্বদা পর্যবেক্ষণ চলছে। সোমবার রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা ১৬১, প্রতিদিন বিশেষজ্ঞদের সঙ্গে আমরা পর্যবেক্ষণ করছি। তিনি আরও জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে অভিজ্ঞতা নিয়ে, নতুন প্রজাতি ছড়িয়ে পড়লে আমরা যাতে সমস্যার সম্মুখীন না হই তা নিশ্চিত করতে, গুরুত্বপূর্ণ ওষুধের একটি বাফার স্টক সাজিয়েছি আমরা।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “বর্তমানে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে। ১৭ কোটি টিকা মজুত রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। আমাদের উৎপাদন ক্ষমতা বেড়েছে। বর্তমানে ভারতের প্রতি মাসে ৩১ কোটি ডোজ টিকা তৈরি করার ক্ষমতা রয়েছে। পরবর্তী ২ মাসে, এটি আরও বেড়ে ৪৫ কোটি ডোজ প্রতি মাসে পৌঁছবে।” রাজ্যসভায় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবং আমাদের স্বাস্থ্যসেবা কর্মীদের প্রচেষ্টায়, কোভিড ভ্যাকসিনের ৮৮ শতাংশ প্রথম ডোজ দেওয়া হয়েছে; ৫৮ শতাংশ দ্বিতীয় ডোজ এ পর্যন্ত দেওয়া হয়েছে। ভারতে জনসংখ্যার অধিকাংশই বর্তমানে টিকাপ্রাপ্ত।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top