News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: কেরলেও বাড়ছে ওমিক্রন, দক্ষিণী রাজ্যে করোনার নতুন প্রজাতিতে মোট সংক্রমিত ১৫
Image

Omicron: কেরলেও বাড়ছে ওমিক্রন, দক্ষিণী রাজ্যে করোনার নতুন প্রজাতিতে মোট সংক্রমিত ১৫

তিরুবনন্তপুরম, ২০ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য কেরলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কেরলে সোমবার আরও ৪ জনের শরীরে মিলেছে ওমিক্রনের সন্ধান, নতুন করে ৪ জন সংক্রমিত হওয়ার পর কেরলে করোনার নতুন প্রজাতিতে মোট সংক্রমিত হয়েছেন ১৫ জন। কেরলের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪১ ও ৬৭ বছর বয়সী দুই রোগী ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তিরুবনন্তপুরমের ১৭ বছরের একটি রোগীর মা ও ঠাকুমা এই দু’জন। ১৭ বছরের ওই রোগী গত ৯ ডিসেম্বর তাঁর বাবা, মা ও বোনের সঙ্গে ব্রিটেন থেকে ফিরেছিলেন।

কেরলে ওমিক্রনে অপর দুই আক্রান্তের ঘটনা তিরুবনন্তপুরমেই। গত ১৭ ডিসেম্বর নাইজেরিয়া থেকে ফিরেছিলেন ৩২ বছরের এক যুবক, তাঁর শরীরে থাবা বসিয়েছে ওমিক্রন। পাশাপাশি ২৭ বছরের এক যুবতীও ওমিক্রনে আক্রান্ত। ১২ ডিসেম্বর ব্রিটেন থেকে ফিরেছিলেন ওই যুবতী। রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনলজিতে টেস্টিংয়ের পর সকলের শরীরে ওমিক্রন ধরা পড়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top