News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল ঘোষণা, স্ট্রংরুমে কড়া নিরাপত্তা
Image

মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল ঘোষণা, স্ট্রংরুমে কড়া নিরাপত্তা

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, রাত পোহালেই কলকাতা পুরভোটের ফলাফল ঘোষণা। গণনার আগে স্ট্রং রুম ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৈরি হয়েছে স্ট্রং রুম। বাইরে মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। সঙ্গে লাঠিধারী পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। রবিবারই কলকাতা পৌর নিগমের ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছে।

এদিকে, কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিআই(এম) ও বিজেপি। মামলার অনুমতি চাইলেন ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। তথ্যপ্রমাণ দিয়ে অভিযোগপত্র দাখিলের আবেদন করেছে বিজেপি। দুটি মামলাই মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। আগামী ২৩ ডিসেম্বর একযোগে দুই মামলার শুনানি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top