News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ওমিক্রন আতঙ্কে ক্রিসমাস নিয়ে মুম্বইকরদের সতর্ক করল বিএমসি
Image

Omicron: ওমিক্রন আতঙ্কে ক্রিসমাস নিয়ে মুম্বইকরদের সতর্ক করল বিএমসি

মুম্বই, ২০ ডিসেম্বর (হি.স.): করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে মুম্বইয়ের পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। পরিস্থিতি আঁচ করে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)-এর প্রধান সোমবার মুম্বইকরদের সতর্ক করেন। পুরকর্তার আর্জি, ‘ক্রিসমাসের পার্টি-জমায়েত এড়িয়ে চলুন।’

ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে ফের সিঁদুরে মেঘ দেখছে মহারাষ্ট্র । শীতের এই মরশুমে উদ্ধব ঠাকরের রাজ্যে জাঁকিয়ে বসতে শুরু করেছে ওমিক্রন। ঝুঁকিতে বাণিজ্যনগরী। করোনা বিধির তোয়াক্কা না-করে যাঁরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে সতর্কবাণী শুনিয়ে রেখেছেন বিএমসির কমিশনার ইকবাল সিং চাহল। বিএমসি কর্তার নির্দেশ, ভিড় এড়িয়ে চলুন। মাস্ক পরুন। কোভিড বিধির নির্দেশিকা মেনে চলুন। করোনার গণসংক্রমণ ঠেকাতে মুম্বইকরদের দ্রুত ভ্যাকসিন কোর্স শেষ করতে বলেন পুরকর্তা।

বিএমসির এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ওমিক্রনের ঠেলায় বিশ্বের একাধিক দেশের পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মুম্বইয়ের অবস্থাও সেদিকে এগোচ্ছে। তাই বর্ষশেষের উত্সবের দিনগুলিতে হোটেল, রেস্তোরাঁ, সিনেমা, মল-এ যাতে কোভিড বিধি মেনে চলা হয়, সেই আর্জি জানিয়েছেন চাহল। বিধিকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা হল, কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছে পুরসভা। শুধু বিএমসি নয়, ১৪ ডিসেম্বর, মুম্বই পুলিশের নোটিফিকেশনেও কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে। নিয়ম ভাঙলে মহামারী আইন ছাড়াও জাতীয় বিপর্যয় আইনে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে মুম্বই পুলিশ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top