News Flash

  • Home
  • Uncategorized
  • আরমান কোহলির জামিনের আর্জি খারিজ, আপাতত জেলেই থাকতে হবে অভিনেতাকে
Image

আরমান কোহলির জামিনের আর্জি খারিজ, আপাতত জেলেই থাকতে হবে অভিনেতাকে

মুম্বই, ২০ ডিসেম্বর (হি.স.): মাদক মামলায় বলিউড অভিনেতা আরমান কোহলির জামিনের আবেদন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর না হওয়ায় আপাতত মুম্বইয়ের আর্থার জেলেই থাকবে হবে ‘জানি দুশমন’ ছবির অভিনেতাকে। মাদক মামলায় গত আগস্ট মাসে অভিনেতা আরমান কোহলিকে গ্রেফতার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১.২ গ্রাম কোকেইন। সেই থেকে মুম্বইয়ের আর্থার জেলে আরমান।

আরমানের জামিনের পক্ষে সওয়াল করে তাঁর আইনজীবী বলেছিলেন, তাঁর মক্কেলের বাড়ি থেকে সামান্য পরিমাণই মাদক উদ্ধার হয়েছে। যা তুলনামূলক কম অপরাধ, তাই জামিনের আবেদন মঞ্জুর হোক। কিন্তু, এনসিবি জামিনের বিরোধিতা করে। সোমবার ফের একবার আরমানের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, এবার তিনি জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। এর আগে ৪ সেপ্টেম্বরও আরমানের জামিন আর্জি খারিজ হয়েছিল।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top