News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : মেগলিবন্দ এলাকায় চা বাগান থেকে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার
Image

Recovered : মেগলিবন্দ এলাকায় চা বাগান থেকে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর। সিমনার মেগলিবন্দ এলাকায় চা বাগান থেকে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম অনুপ ওরাং। বাড়ির চা বাগান এলাকাতেই। রবিবার সকালে স্থানীয় লোকজন চা-বাগান এলাকার একটি কুয়োতেমৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই চা বাগান এলাকায় শ্রমিক ও অন্যান্য লোকজনের ভিড় জমান। খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং সুন্দর টিলা আউটপোস্ট এর পুলিশকে।খবর পেয়ে দমকল বাহিনী এবং আউটপোস্ট এর পুলিশ ছুটে এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে অনুপ ওরাং নামে ওই যুবক নিখোঁজ ছিল।কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা না গেলেও প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করে মৃতদেহটি কুয়োতে ফেলে দেওয়া হয়েছে।সুন্দর তিলাওয়াত পোস্টের পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই মৃত্যুর রহস্য উদঘাটন করতে সক্ষম হয়নি পুলিশ।চা বাগান এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এ ঘটনার তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য চা বাগান শ্রমিকসহ স্থানীয় জনগণ জোরালো দাবি জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top