News Flash

  • Home
  • Uncategorized
  • Allegations : অবাধ ছাপ্পা, এজেন্টদের মারধর, অভিযোগের পাহাড় নিয়ে কমিশনে গেল বিজেপি
Image

Allegations : অবাধ ছাপ্পা, এজেন্টদের মারধর, অভিযোগের পাহাড় নিয়ে কমিশনে গেল বিজেপি

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স) : রবিবার শীতের সকালে নিরাপত্তার চাদরে মুড়ে কলকাতায় শুরু হয়েছে পুরসভা নির্বাচন। সকাল থেকে বুথে বুথে চলছে ভোটগ্রহণ। সেই সঙ্গে নানা প্রান্ত থেকে ভেসে আসছে অশান্তির খবরও। কোথাও বোমাবাজি, কোথাও ছাপ্পা, কোথাও আবার ভোট লুঠের অভিযোগ করছে বিরোধীরা। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির রয়েছে শাসকদলের দিকে।

এদিন সকাল থেকে তৃণমূলকে নিশানা করে একের পর এক অভিযোগ এনেছে বিজেপি। ৮৬ নম্বর ওয়ার্ডের মুরলীধর বালিকা বিদ্যালয়ে তাদের এজেন্টকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এজেন্টকে বসতেই দেওয়া হয়নি। বিজেপির আরও অভিযোগ, ৮৭ নম্বর ওয়ার্ডের সিসিটিভি ভোটের শুরু থেকেই কাজ করছে না। সার্বিক অভিযোগ নিয়ে বেলা ১২টা নাগাদ নির্বাচন কমিশনের অফিসে হাজির হয়েছে বিজেপির প্রতিনিধি দল।
৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বুথ থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছে বিজেপি। অভিযোগ, সেখানে ইভিএম মেশিনে পদ্ম চিহ্নের পাশে মোটা কালো দাগ এঁকে দেওয়া হয়েছে। ইভিএম মেশিনের প্রথম বাটনটাই বিজেপির। সেখানে যাতে ভোট না দেওয়া হয় সেই কারণেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

বিজেপির অভিযোগ, ৩১ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে অবাধে। ১৭ নম্বর ওয়ার্ডের সবকটি বুথেই সকাল থেকে ভুয়ো ভোট চলছে বলে অভিযোগ। ৬৫ নম্বর ওয়ার্ডের বুথ থেকে বিজেপি এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের প্রভাবিত করার প্রতিবাদ জানাতে গেলে মারধর করা হয়েছে বিজেপি এজেন্ট রঘুবীর সিংকে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top