News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron : দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্ত, কমল করোনার অ্যাকটিভ কেস
Image

Omicron : দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্ত, কমল করোনার অ্যাকটিভ কেস

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স) : বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের মধ্যেই ভারতে লাগাতার স্বস্তি দিচ্ছে করোনা পরিসংখ্যান। প্রায় প্রতিদিনই কমছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যাও কমবেশি ৭ হাজারের আশেপাশেই থাকছে। তবে, সামান্য উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬। কেরলে নতুন করে বাড়ছে করোনার এই অতি সংক্রামক এই স্ট্রেনের সংক্রমণ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৬৪ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ৪২২ জন।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৩ হাজার ৯১৩ জন। যা ৫৭০ দিনের মধ্যে সর্বনিম্ন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৭৮ হাজার ৯৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।

করোনার ওমিক্রন হানা রুখতে টিকাকরণই হাতিয়ার কেন্দ্রের। ইতিমধ্যেই দেশে করোনার টিকার ১৩৭ কোটি ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭৬ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ১১ হাজার ৯৭৭ জনের।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top