News Flash

  • Home
  • Uncategorized
  • militants : কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের, খতম জইশের ১ জেহাদি
Image

militants : কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের, খতম জইশের ১ জেহাদি

শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি.স) : আবারও গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ। রবিবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে কুখ্যাত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক জঙ্গি।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোররাতে শ্রীনগরের হারওয়ান অঞ্চলে গুলির লড়াই শুরু হয়। যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হলে এক জঙ্গির মৃত্যু হয়। এলাকা এখনও ঘিরে রেখেছে সেনা ও পুলিশ। চলছে তল্লাশি।
উল্লেখ্য়, বৃহস্পতিবারই উপত্যকা অঞ্চলে জঙ্গি দমনে বড় সাফল্য পেয়েছিল বাহিনী। কুলগামে হিজবুল মুজাহিদিন জেহাদি গোষ্ঠীর দুই জঙ্গি নিকেশ হয় যৌথ বাহিনীর গুলিতে।

দিনকয়েক আগে জঙ্গিহানায় শহিদ হয়েছেন দুই পুলিশ কর্মী। জখম অন্তত ১২। এর পর থেকেই আরও জোরদার হয়েছে কাশ্মীরের জঙ্গিদমন অভিযান। সূত্রের খবর, কুলগামের রেডওয়ানি এলাকায় জেহাদিরা আত্মগোপন করে রয়েছে বলে খবর পায় পুলিশ। গোপনে অভিযান চালানো হয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। গা ঢাকা দেওয়া জেহাদিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয় যৌথবাহিনী। এরপর ফের রবিবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল শ্রীনগরে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top