News Flash

  • Home
  • Uncategorized
  • Government : সরকার উর্দু ভাষার প্রসারের চেষ্টা করছে : আকিল আহমেদ
Image

Government : সরকার উর্দু ভাষার প্রসারের চেষ্টা করছে : আকিল আহমেদ

নাসিক, ১৯ ডিসেম্বর (হি.স) : প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দেশে উর্দু ভাষার প্রসারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ন্যাশনাল কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অব উর্দু ল্যাঙ্গুয়েজ (এনসিপিইউএল)-র পরিচালক ডঃ আকিল আহমেদ দাবি করেছেন।

ডঃ আকিল আহমেদ শনিবার মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ে আয়োজিত উর্দু বই প্রদর্শনীর উদ্বোধন করেন। ডঃ আহমেদ বলেন, ছোটবেলা থেকেই বইয়ের প্রতি তাঁর ভালোবাসা। তিনি আশাপ্রকাশ করেন, শিশুসাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্ম বইয়ের প্রতি আকৃষ্ট হোক। ভালো বই ও মানসম্মত সাহিত্য পড়ে নতুন প্রজন্ম গড়ে উঠবে। এতে ভবিষ্যতে আরও ভালো লেখক ও চিন্তাশীল নাগরিক তৈরি হবে।
তিনি বলেন, মালেগাঁওয়ে উর্দু ভাষা জানেন এমন অনেকেই আছেন। ফলে সারা দেশ থেকে উর্দু প্রকাশ করা অনেক প্রত্যাশা নিয়ে মালেগাঁও এসেছেন। এই বই প্রদর্শনীতে সারাদেশের ১৬৮ জন প্রকাশক তাদের স্টল রেখেছেন। ডঃ আহমেদ এই প্রকাশকদের উৎসাহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

ডঃ আহমেদ আরও বলেন, এনসিপিইউএলের বাজেট ছিল একশো কোটি টাকা এবং তা ১৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মনে করেন যে উর্দু ভাষা সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। যদি উর্দু সাড়া পায়, তাহলে ভারতের সঙ্গে উর্দুও বিশ্বব্যাপী কথাবার্তার ভাষা হয়ে উঠতে পারে। এনসিপিইউএল-র স্কিম এবং ওয়েবসাইট অধ্যয়ন করার জন্য ডঃ আহমেদ সকলের কাছে আবেদন করেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top