News Flash

  • Home
  • Uncategorized
  • Jan Biswas Jatra : উত্তরপ্রদেশে রবিবার শুরু বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’, উপস্থিত শীর্ষ নেতারা
Image

Jan Biswas Jatra : উত্তরপ্রদেশে রবিবার শুরু বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’, উপস্থিত শীর্ষ নেতারা

লখনউ, ১৯ ডিসেম্বর (হি.স.) : আজ রবিবার উত্তরপ্রদেশের বিজনৌর, মথুরা, ঝাঁসি, গাজিপুর, আম্বেদকর নগর এবং বালিয়া ছ’টি শহর থেকে শুরু হচ্ছে বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’। আর কয়েকমাস পরেই ভোট হবে উত্তরপ্রদেশে। তার আগে এদিন আম্বেদকর নগর থেকে বিজেপির যাত্রার সূচনা করবেন দলের সভাপতি জগৎ প্রকাশ নড্ডা।

মথুরা থেকে যাত্রার সূচনা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঝাঁসিতে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই যাত্রা শেষ হবে কানপুরে। বিজনৌরের বিদুরকুটি থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সেই যাত্রা শেষ হবে রামপুরে।
বালিয়া থেকে যাত্রার সূচনা করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই যাত্রা শেষ হবে বস্তি এলাকায়। ষষ্ঠ যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গাজিপুর থেকে শুরু হয়ে সেই যাত্রা শেষ হবে স্মৃতির নির্বাচন কেন্দ্র আমেথিতে।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৪০৩ টি আসনের মধ্যে ৩১২ টি পেয়েছিল বিজেপি। সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭ টি আসন। বহুজন সমাজ পার্টি পেয়েছিল ১৯ টি আসন। মাত্র ন’টি আসন পেয়েছিল কংগ্রেস।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top