News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ১৫৩৮ জন দিব্যাঙ্গনকে ৫৭৬৫টি সামগ্রী ও যন্ত্রপাতি দিয়ে সাহায্য কেন্দ্রের, গ্যারান্টার ছাড়াই ঋণ দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
Image

ত্রিপুরায় ১৫৩৮ জন দিব্যাঙ্গনকে ৫৭৬৫টি সামগ্রী ও যন্ত্রপাতি দিয়ে সাহায্য কেন্দ্রের, গ্যারান্টার ছাড়াই ঋণ দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

আগরতলা, ১৮ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় ১৫৩৮ দিব্যাঙ্গন কেন্দ্রীয় অর্থানুকুল্যে ৫৭৬৫টি সামগ্রী ও যন্ত্রপাতি পাচ্ছেন। গোমতি জেলায় উদয়পুর মহকুমায় দুইটি আরডি ব্লকের কয়েকজন সুবিধাভোগী কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত থেকে ওই সামগ্রীগুলি পেয়েছেন। আজ উদয়পুরে রাজশ্রী কলা ক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজনের হাতে দিব্যাঙ্গনদের হাতে ওই সামগ্রী তুলে দেওয়া হয়েছে। অবশিষ্ট আজ ও আগামীকাল সংশ্লিষ্ট সুবিধাভোগীদের কাছে পৌছে দেওয়া হবে।


আজকের ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী প্রণজিত সিংহ রায় এবং ৫ জন বিধায়ক। এছাড়াও ছিলেন স্থানীয় নগর ও গ্রামীন সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধিগণ। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, উদয়পুরে দুই আরডি ব্লকে দিব্যাঙ্গনদের তালিকা তৈরিতে মূল্যায়ন শিবিরের আয়োজন করা হয়েছিল। সে মোতাবেক আজকের সামাজিক অধিকারিতা শিবিরে এআইডিপি এবং আরভিওয়াই স্কিমের অধীনে ১৫৩৮ সুবিধাভোগীকে বিভিন্ন সামগ্রী এবং যন্ত্রপাতি বিলি করা হবে।


প্রতিমা ভৌমিকের কথায়, স্বাধীনতার পর থেকে বহু প্রধানমন্ত্রী, নেতা এসেছেন তারা শারীরিকভাবে বিকলাঙ্গ ব্যক্তিদের বিভিন্ন নাম ডেকেছেন। কিন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐশ্বরিক শরীরের অংশীদারদের সম্মান দিতে দিব্যাঙ্গন নাম নিয়েছেন। তিনি বলেন, ২০১১ আদমসুমারি অনুযায়ী দেশে ৩ কোটি দিব্যাঙ্গন রয়েছেন এবং কেন্দ্রীয় সরকার তাঁদের ২১টি শ্রেণীতে তালিকাভুক্ত করেছে। অতীতে শুধু মাত্র ৭ ধরনের অক্ষমতা নথিভুক্ত ছিল। তাঁর দাবি, ত্রিপুরায় এই প্রথম আরভিওয়াই স্কিম বাস্তবায়িত হচ্ছে।


দিব্যাঙ্গনদের স্বনির্ভর করার লক্ষ্যে গ্যারান্টার ছাড়াই ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এ-বিষয়ে তিনি বলেন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পদস্থ আধিকারিকদের একটি দল গত অক্টোবরে ত্রিপুরায় এসেছিলেন এবং দিব্যাঙ্গনদের ঋণ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখেছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top